ফের বিয়ে করতে চলেছেন হৃতিক!
আবারও বিয়ে করতে চলেছেন বলিউড তারকা হৃতিক রোশন। দুই ছেলে রেহান ও রিদানের কথা ভেবেই নাকি তিনি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবার কাকে বিয়ে করছেন হৃতিক? আনন্দবাজার জানিয়েছে, ২০১৪ সালে বিয়ে বিচ্ছেদ হয়েছিল হৃতিক রোশন এবং সুজানা খান। তার পর থেকেই দুই ছেলের দায়িত্ব সমান ভাবে পালন করেছেন তারা। শোনা যাচ্ছে, বিয়ে বিচ্ছেদের পর দুই ছেলের কথা ভেবেই নাকি ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি! বিয়ে বিচ্ছেদের পর যখন কঙ্গনার সঙ্গে প্রকাশ্য ঝামেলায় জড়িয়েছিলেন হৃতিক তখনও সব সময় পাশে পেয়েছেন সুজানাকে। এমনকি এক সাক্ষাত্কারে সুজানাকে নিজের জীবনের ভালবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন। সেই সাক্ষাত্কারও ছিল বিচ্ছেদের পরই। ফলে সব মিলিয়ে হৃতিক-সুজানা যে ভাল বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন তারা। এ বার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরও একবার সময় দিতে চান এই জুটি। তবে ফের বিয়ে করছেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


Trends is an amazing magazine Blogger theme that is easy to customize and change to fit your needs.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন